ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ পিএম

রংপুর নগরীতে দখলমুক্ত সড়ক, ফুটপাতে স্বস্তিতে পথচারীরা

ছবি: দৈনিক করতোয়া, রংপুর নগরীতে দখলমুক্ত সড়ক, ফুটপাতে স্বস্তিতে পথচারীরা

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে সাধারণ পথচারীদের মধ্যে। কমেছে যানজট ও সড়কে ময়লা-আবর্জনার পরিমাণও।

এদিকে দখলমুক্ত ফুটপাত পুনর্দখল ঠেকানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভাঙা সড়ক সংস্কার এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার পাশাপাশি নগরীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশন। হকারদের পুনর্বাসনে ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা এইচ.এম এরশাদ হকার্স মার্কেটটি নতুনভাবে চালুর উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি নগরীর ব্যস্ত সড়কের রোড ডিভাইডারগুলো সবুজ ও নান্দনিক করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন।

দেখা যায়, নগরীর সিওবাজার, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, জিলা স্কুল মোড়, কাচারি বাজার, সিভিল সার্জন কার্যালয়, ডাকঘর, শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, সুরভি উদ্যান, খামার মোড়, শাপলা চত্বর ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত এবং সড়কের অধিকাংশ অংশ এখন ফাঁকা। আগে কয়েকশ’ হকার বিভিন্ন পণ্য নিয়ে বসতেন এসব স্থানে। ফলে ফুটপাত দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ত সাধারণ পথচারীদের। নগরীর সুরভী উদ্যানে সকালে হাঁটাতে আসা দম্পতি জহুরুল হক ও আমিনা খানম বলেন, মাসখানেক আগেও সড়কের দুই পাশের হকাররা জায়গা দখল করে পণ্য বেচাকেনা করতো। এতে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ত। দিনের পর দিন ভোগান্তি নিয়ে নগরবাসী যাতায়াত করতো। এখন অধিকাংশ সড়কের ফুটপাত প্রায় ফাঁকা। রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা (অঞ্চল-১) মো. মিজানুর রহমান মিজু বলেন, বর্তমানে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা এবং হকার না থাকায় ময়লা-আবর্জনার পরিমাণ কমেছে। আগে হকাররা সড়ক ও ফুটপাতে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখতেন।

রংপুর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ বলেন, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কয়েকদিন পরই ফুটপাত আবার বেদখল হয়ে যায়। শুধু সাময়িক অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। একবার উচ্ছেদের পর যাতে ওই এলাকায় আবার হকার বা অবৈধ পার্কিং না বসে, সে জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত মনিটরিং ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, অবৈধ উচ্ছেদ অভিযান আমাদের ইচ্ছেতে হচ্ছে না, এটা সরকারের নির্দেশ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে সড়কের ওপর অবৈধ স্থাপনা বন্ধে নির্দেশনা রয়েছে। আমরা হকার ভাইদের পুনর্বাসন নিয়ে ভাবছি। এ লক্ষ্যে হকার্স মার্কেট পরিদর্শন করেছি। সরকারি বিধি-বিধান মেনেই হকার্স ভাইদের ব্যবসা পরিচালনা করতে হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর নগরীতে দখলমুক্ত সড়ক, ফুটপাতে স্বস্তিতে পথচারীরা

১

ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

২

৫০ হাঁস দিয়ে শুরু, শফিকের মাসে আয় ৭০ হাজার টাকা

৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

৪

বগুড়ায় মাটিডালিতে চুরি হওয়া  স্মারক যুদ্ধবিমানের পাখার অংশ উদ্ধার হয়নি এখনো

৫

বগুড়ার সাতমাথায় মাতলামি, কিংখানসহ গ্রেফতার ৪

৬