তুরস্কে তারেক রহমান-এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরুর ঠিক আগের দিন এই বৈঠকে বসলেন দুই নেতা।
গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে আটটায় শেষ হয়।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুনপৌঁছানোর পরই সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794318647.jpg)




_medium_1794309348.jpg)

