বগুড়ায় মিঠু হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদন্ড
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আদমধীঘির রবিউল ইসলাম ওরফে মিঠু হত্যা মামলার রায়ে এক দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম করাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
তবে অপর দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত নাহওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেয়া হয়েছে। বগুড়ার বিশেষ দায়রা জজ (স্পেশাল জজ) মোঃ আয়েজ উদ্দিন আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এই মামলার রায় দেন।
যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত তিন আসামিরা হলো আদমদীঘি উপজেলার অন্তাহার (পুরাতন মসজিদ) গ্রামের মৃত বায়েজের ছেলে নুর ইসলাম ওরফে ফনি (৫৩) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪৫) এবং আব্দুস সাত্তারের ছেলে জামিল (৪২)।
উল্লেখ্য, গত ২০২০ সালের সকাল সাড়ে ৬ টার দিকে আদমদীঘি উপজেলার অন্তাহার (পুরাতন মসজিদ) গ্রামের রবিউল ইসলাম ওরফে মিঠু তার ছেলে শামসুদ্দোহা বাড়ির পাশে জমিতে আইল কাটার সময় আসামিরা এতে বাধা দেয়।
আরও পড়ুনআসামিরা এক পর্যায়ে ইট দিয়ে ঘাড়ে ও মাথায় আঘত করাসহ মারপিট করলে রবিউল ইসলাম মিঠু মাটিতে লুটিয়ে পড়ে। এসময় মিঠুর স্ত্রী মাহবুবা খাতুন ও তার ছেলে শামসুদ্দোহা মিঠুকে রক্ষার জন্য এগিয়ে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে আহত করে। মাটিতে লুটিয়ে পড়া মিঠু ঘটনাস্থলে মারা যান।
এব্যাপারে নিহত মিঠুর স্ত্রী মহবুবা খাতুন বাদি হয়ে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এস আই ফজলুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশিদ এবং আসামি পক্ষে এড. মাসুদুর রহমান স্বপন।
মন্তব্য করুন





_medium_1794314409.jpg)


