চিফ প্রসিকিউটর
হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না।
আজ সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করে শেখ হাসিনার বিষয়ে সব তথ্য তুলে ধরা হবে।
তিনি বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক। ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যার ১০টি মামলার তদন্ত প্রতিবেদন আমাদের প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
আরও পড়ুনএদিকে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794205468.jpg)
_medium_1794203744.jpg)
_medium_1794202651.jpg)
_original_1790485455_original_1790657512_original_1793616742_original_1794112742_medium_1794201190.jpg)

_medium_1794206435.jpg)
_medium_1794206120.jpg)
