ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ১০:২৩ পিএম

আলট্রাসনোগ্রামে যমজ সন্তান সিজারের পর একজনকে দেয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেফতার

আলট্রাসনোগ্রামে যমজ সন্তান সিজারের পর একজনকে দেয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আলট্রাসনোগ্রামে যমজ সন্তান তবে সিজারিয়ান অস্ত্রোপচারের পর একজন নবজাতককে পরিবারের কাছে হস্তান্তরের ঘটনার পর আরেক নবজাতকের খোঁজ ও সঠিক বিচার চেয়ে এজাহার দায়ের করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে জিহাদ হোসেন নামে এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জিহাদ জেলার আত্রাই উপজেলার মুসকিপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের বলাকা নামক বেসরকারি ক্লিনিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই নবজাতকের বাবা শান্ত ইসলাম ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন।

যেখানে নওগাঁর বদলগাছী উপজেলার গৃহবধূ শান্তনাকে পরপর দুই বার জানানো হয়েছিল তার গর্ভে যমজ সন্তান। কিন্তু সিজারের পর একজন মেয়ে শিশুকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলট্রাসনোগ্রামে যমজ সন্তান সিজারের পর একজনকে দেয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেফতার

১

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

২

নীলফামারীর ডোমারে মাল্টার বাগান গড়ে তুলে শিক্ষার্থী ফাহিম সফল

৩

পঞ্চগড়ে অপহৃত কিশোরী উদ্ধার, দিনাজপুর থেকে প্রধান আসামি গ্রেফতার 

৪

বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না : আহসানুল তৈয়ব জাকির

৫

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ

৬