ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ পিএম

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

পল্টন থানার ওসি জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে এসবির একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।

আরও পড়ুন

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এর আগে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

১

রাজধানীর ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে দুর্বৃত্তদের আগুন

২

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন যাত্রীবাহী রেলকোচের ট্রায়াল রান সম্পন্ন

৩

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালন

৪

গার্দিওলা-আনচেলত্তিসহ সবাইকে ছাড়িয়ে গেলেন মরিনিয়ো

৫

বগুড়ার শেরপুরে আসাদুল হত্যা রহস্য উম্মোচনে পুরস্কার পেলেন ইন্সপেক্টর জয়নুল

৬