ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক : জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় হামলা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন-হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানে। ইরানের বিচার বিভাগের অভিযোগ, ওই তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। তারা সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতিসাধন করেন। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।
আরও পড়ুনএদিকে, এসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরানি কর্তৃপক্ষের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্তির পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1794127441.jpg)
_medium_1794036700.jpg)
_medium_1794124248.jpg)
_medium_1794123478.jpg)
_medium_1794120722.jpg)
_medium_1794114733.jpg)
_medium_1794127930.jpg)
_medium_1794127588.jpg)