৭ নভেম্বর বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ বারান্দায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির সমন্বয় বিভাগের পরিচালক (প্রতিভূ) মো. আব্দুল হামিদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1793893186.jpg)
