গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে পশ্চিম এনায়েতপুর এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুট গুদামের রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ সকালে রফিকুল ইসলামের ঝুট গুদামে আগুন লাগলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুরে সীমান্তবর্তী এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে।
আরও পড়ুনখবর পেয়ে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793870098.jpg)
_medium_1793866713.jpg)
_medium_1793861524.jpg)
_medium_1793861343.jpg)
_original_1790406357_medium_1793854433.jpg)

_medium_1793870323.jpg)
_medium_1793859365.jpg)