ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৬:২৪ পিএম

ডিবি হেফাজতে হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা

ইকবাল সোবহান চৌধুরী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল।
 
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
 
এদিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার কারণ সম্পর্কে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন জানান, সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি হেফাজতে হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা

১

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

২

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় বাবা-দুই ছেলের যাবজ্জীবন

৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

৪

র‌্যাংগস মটরসে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৫

৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা

৬