ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৫:৩০ পিএম

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

সংগৃহীত,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাহিনীর ‘দফাদার’ পদটির নাম হবে ‘গ্রাম পুলিশ প্রধান’। আর ‘মহল্লাদার’ পদটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গ্রাম পুলিশ’। গত ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করেছে।

সংশোধনী অনুযায়ী, ২০১৫ সালের বিধিমালার সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

আরও পড়ুন


রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৭ জনের সরকারি চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

২

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

৩

নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৪

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

৫

‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি’, স্ত্রীর জন্মদিনে ওমর সানী

৬