ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৪:৪৩ পিএম

প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ ফুটবলার। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। খবর : গোল ডটকম।

পর্তুগালে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো-পুত্র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরো জিরোর বরাতে এ তথ্য জানা গেছে। পর্তুগালের বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন রোনালদো জুনিয়র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। এরপর থেকে দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলে মোট ১৩টি ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর দ্রুতই অনূর্ধ্ব-১৬ দলে জায়গা করে নেন তিনি। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নয় ম্যাচে করেছেন তিনটি গোল। এবার অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেয়ে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদো-পুত্র।

আরও পড়ুন

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা এড়ানোর সুযোগ নেই তার। তবে বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে নিজের পারফরম্যান্সের মাধ্যমে আলাদা পরিচয় গড়ে তোলার সুযোগ পাচ্ছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের জাতীয় বয়সভিত্তিক দলে তার এই অগ্রযাত্রার দিকে নজর রাখছেন ফুটবলপ্রেমীরা। ভবিষ্যতে বাবা-ছেলেকে একই ম্যাচে প্রতিযোগিতামূলক ফুটবলে একসঙ্গে খেলতে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে সমর্থকদের কৌতূহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

১

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২

‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ

৩

গাজীপুর-নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন 

৪

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের, আহত ১০

৫

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

৬