ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৮:৫৬ পিএম

বগুড়ায় সোহাগ হত্যা মামলায় মা-ছেলে মেয়েসহ ৪ জনের জামিন নামঞ্জুর

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে নিহত সোহাগ

কোর্ট রিপোর্টার : বগুড়ায় সোহাগ (২৫) হত্যা মামলার হাজতি আসামি মা এবং ছেলে মেয়েসহ চার হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বগুড়া দায়রা জজ মো. মনিরুজ্জামান গতকাল সোমবার এই আবেদন নামঞ্জুর করেন।

জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামিরা হলো- শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পূর্বপাড়ার আকরাম হোসেনের স্ত্রী হাজতি আসামি শাহানা বেগম, তার ছেলে-মেয়ে যথাক্রমে-সাগর হোসেন মন্ডল ও সাবিনা বেগম এবং আসামি সাগর হোসেন মন্ডলের স্ত্রী সাথী আক্তার।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের সাথে বেজোড়া দক্ষিণ-পূর্ব পাড়ার আকরাম হোসেন ও শাহানা বেগমের ছেলে আবু সাঈদ ওরফে সাবিনুরের বিয়ে হয়। তাদের সোয়েব (১৬) ও সিনহা (১৩) নাসের নামের দুই সন্তান রয়েছে।

আবু সাঈদ ওরফে সাবিনুর তার স্ত্রী শারমিন আক্তারকে গত ২০ জুন সন্ধ্যায় মারপিট করলে শারমিন আক্তারের ছেলে সোয়েব তার মামাদেরকে মোবাইল ফোনে জানায়। সংবাদ পেয়ে তার মারপিটের বিষয়টি মিমাংসার জন্য গন্ডগ্রাম দক্ষিণপাড়ার থেকে বেজোড়া দক্ষিণ-পূর্ব পাড়ায় সাবিনুরের বাড়িতে গেলে রাত ৮টার দিকে সাবিনুর মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ ও রুবেলকে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন

আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকেল ৪টার দিকে সোহাগ মারা যান। এ ব্যাপারে নিহত সোহাগের ভাই ওই আসামিদেরসহ ৬ আসামির নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাস সাচ্চু এবং আসামি পক্ষে এড. মাসুদুর রহমান স্বপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল

১

বগুড়ায় সোহাগ হত্যা মামলায় মা-ছেলে মেয়েসহ ৪ জনের জামিন নামঞ্জুর

২

মৌলভীবাজারে জমি বিরোধের জেরে যুবক খুন

৩

বগুড়ার গাবতলীতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

৪

ইয়াবা ও হেরোইনসহ বগুড়ায় ৪ জন গ্রেফতার 

৫

বগুড়ায় এনসিএল ড্রয়ের পথেই এগুচ্ছে, রংপুর রাজশাহী চার দিনের ম্যাচ

৬