বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ১
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি উপজেলার নলঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৬) কে চৌমুহনী-চাঁপাপুরের বড়চাপড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনএসময় তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ রোববার (১ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







