ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৫:২৮ পিএম

দিনাজপুরের ফুুলবাড়ীতে এসি বিস্ফোরণে বাড়িতে অগ্নিকাণ্ড

দিনাজপুরের ফুুলবাড়ীতে এসি বিস্ফোরণে বাড়িতে অগ্নিকাণ্ড

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বাসাবাড়িতে এয়ারকুলার মেশিন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র, গহনা, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, পৗর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামের চারতলা বাসাবাড়ির নিচতলায় সপরিবারে থাকেন বাসার মালিক নুর আলম সরকার হিরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তার স্ত্রী ছোট শিশুকে নিয়ে স্কুলে চলে যান। আরও একটি শিশু বাসায় ঘুমিয়ে ছিল।

এসময় বাসার মালিক হিরা বাজার করতে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন বাসার সামনে আনেক লোকজন, বাসায় আগুন জ্বলছে। ততক্ষণে বাসার উপরতলার ভাড়াটিয়ারা তার ছেলেকে উদ্ধার করেছে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

এরই মাঝে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়, গহনা, ৮০ হাজার টাকা ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ আগুনে পুড়ে যায়। তবে   উপরতলার ইউনিটগুলোতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রেদওয়ানুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনা হয়। বাসার মালিকের তথ্যমতে ঘরের এসি বিস্ফোরিত হয়ে এ আগুনের সূত্রপাত ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচার, আটক ৯

১

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ১

২

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

৩

ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর

৪

ঝিনাইদহে পানিতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

৫

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি গ্রেফতার

৬