ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের জামায়াতের বিক্ষোভ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে কারচুপি, জালিয়াতি, কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ নানা অভিযোগে জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপ নির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ অন্যান্যরা।
আরও পড়ুনসভায় বক্তাগণ, উপ-নির্বাচনে ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখল, জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, বাড়ি ঘর ভাঙচুরসহ নানা অভিযোগ তোলেন। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন। এছাড়াও দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বক্তারা।
মন্তব্য করুন






