ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৮:৫৩ পিএম

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়ি বহরের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়ি বহরের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

খুলনায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভাস্থলে যাওয়ার পথে ফুলবাড়ী গেট এলাকার শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোরে যাওয়ার কথা। কয়েকটি গাড়ি ফুলবাড়ী গেট পার হওয়ার পর, পেছনের গাড়ি আসার আগে শহীদ মিনারের সামনের রাস্তার ওপর পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল।

আরও পড়ুন

হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বগুড়ায় মিষ্টি বিক্রিতে ধ্বস

১

রাজশাহীতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২

বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

৩

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

৪

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের জামায়াতের বিক্ষোভ 

৫

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬