রাজশাহী বিভাগে শতভাগ পাস মাত্র ৯টি কলেজে
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার ৭৪৩টি কলেজের মধ্যে মাত্র ৯টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। ওই ৯টি কলেজ থেকে ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছে। তবে ওই ৯টি কলেজের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী রয়েছে বগুড়ার ২টি কলেজের।
রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের ৮টি জেলার শতভাগ শিক্ষার্থী পাস করা কলেজের মধ্যে রয়েছে ২টি, রাজশাহীর ২টি, পাবনার ২টি এবং জয়পুরহাট, নাটোর ও সিরাজগঞ্জের ১টি করে কলেজ রয়েছে। এরমধ্যে বগুড়ার বিএএফ শাহীন কলেজ থেকে ৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
এছাড়া বগুড়ার মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল ও কলেজ থেকে ৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করে। রাজশাহী অপর শতভাগ পাস করা কলেজ হলো দুর্গাপুর উপজেলার হরিরামপুর স্কুল ও কলেজ। ওই কলেজ থেকে ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে।
আরও পড়ুনপাবনার শতভাগ পাস করা কলেজ দুটির মধ্যে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ এবং পাবনা সদরের স্কয়ার হাইস্কুল এন্ড কলেজ। এরমধ্যে পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন এবং স্কয়ার স্কুল এন্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। এছাড়া জয়পুরহাটের জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
এছাড়া নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হজরত শাহ কামাল কলেজ থেকে ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে।
মন্তব্য করুন






