ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০৯:৫৫ পিএম

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে নানাকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মাসুম বিল্লাহ তার নানার সাথে সন্দোলপুর থেকে বাবার বাড়ি ফিরছিল। পথিমধ্যে চতরা হাটের চারমাথা এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

১

স্বর্ণের দাম স্থিতিশীল না থাকায় দুপচাঁচিয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কারিগর

২

৯ বছর ধরে ড্রামের ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ১২ হাজার মানুষের

৩

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৪

ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৫

নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ দখলের ৬ ঘণ্টায় উদ্ধার করলেন ইউএনও

৬