ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৬:৩২ পিএম

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নোভা গ্রেফতার

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নোভা গ্রেফতার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জলঢাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা পৌরসভার সাবেক প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে এবং ২০২৪ সালের পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

তার বিরুদ্ধে উপজেলার শিমুলবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নোভা গ্রেফতার

১

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

৩

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২ যুবকের কারাদন্ড

৪

ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

৫

ঢাকার মাঠের সংকট এক বছরে অনেকটাই কাটবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

৬