ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:৫৩ পিএম

গাবাইন্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

গাবাইন্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা  / ছবি: প্রতিকী ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ হলেও বিরোধের মিমাংসা হয়নি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

আটককৃতরা হলেন-দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মৃত লছম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৫০) ও মঞ্জু মিয়া (৪০), শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম (২৮), নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮) ও আবিল হোসেন (১৮), আব্দুল জব্বারের ছেলে মিন্টু মিয়া (৩৫) ও মো. লিটন মিয়া (৩৫), আব্দুল জব্বারের স্ত্রী মোছা. নিরফুল (৪০), লিটন মিয়ার স্ত্রী কল্পনা বেগম (২৫), শাহাবুদ্দিনের স্ত্রী নুর ভানু (৪৫), মঞ্জু মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৩৫), রেজাউল করিমের স্ত্রী মোছা. খোরশেদা বেগম (২৬), রাশেদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯) এবং মো. নাজমুল হোসেনের স্ত্রী শাবানা খাতুন (২২)।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবাইন্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

১

কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান ইরানের

২

জাপান সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

৩

ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে শেষ আটে লিভারপুল

৫

অষ্টম দিনেরমতো সাজেকে চলছে সড়ক অবরোধ

৬