ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৭:২৭ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত আসর অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের Political Science Debating Society (PSDS)- কর্তৃক আয়োজিত 'Voice of Reason – Season 3.0' অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল আজ ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, 'এই সংসদ, একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দক্ষিণ এশীয় দেশ হিসেবে, বৈশ্বিক জলবায়ু চুক্তির চেয়ে আঞ্চলিক জলবায়ু অভিযোজন চুক্তিকে অগ্রাধিকার দেবে।' প্রস্তাবটির পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী দলগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক জলবায়ু চুক্তির কার্যকারিতা নিয়ে যুক্তিনির্ভর তথ্য উপস্থাপন করে।

সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করে 'Point of Order' এবং বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করে 'Aurelian Minds'। উক্ত প্রতিযোগিতায় সরকারি দল বিজয়ী ও বিরোধী দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন সরকারি দলের মো. শুভ হাসান।

এর আগে, ২৬ অক্টোবর আটটি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এসব পর্বের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের জন্য যোগ্য দলগুলো নির্বাচিত হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পর্বে স্প্রিং ২০২৫ সেশনের ডিবেটিং কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি Political Science Debating Society (PSDS)-এর সাবেক মডারেটর প্রভাষক মঈনুদ্দিন জাহাঙ্গীর এবং চিফ অ্যাডভাইজার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহকে তাঁদের অবদান ও সংশ্লিষ্টতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‘Voice of Reason – Season 3.0’ আয়োজনটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা, গণতান্ত্রিক বিতর্কের সংস্কৃতি এবং যুক্তিনির্ভর মতবিনিময়ের পরিবেশ গড়ে তোলার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এবং ভবিষ্যৎ নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত আসর অনুষ্ঠিত

১

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুঢাকার সেন্টারপয়েন্ট শপিং মলে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন; পাশাপাশি চালু হয়েছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম

২

বগুড়ার রাজাবাজার থেকে ৬৯০ কেজি পলিথিন জব্দ

৩

চুয়াডাঙ্গায় পৃথক দুই মামলায় তিনজনের যাবজ্জীবন

৪

তারেক রহমানের সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ

৫

বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

৬