ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৬:১৬ পিএম

পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

অদক্ষ শ্রমিক নয়, দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষতা অর্জনে বাংলাদেশ বিশ্বে এক নম্বরে থাকবে-এ লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রান্তিক শক্তি লিমিটেডকে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ পথে কিংবা সাগরপথে ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়া বন্ধ করতে হবে।

অবৈধভাবে বিদেশ যাওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এবং পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হওয়া। এতে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।

তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন। এখানকার প্রশিক্ষণ কার্যক্রম দেখে তারা অভিভূত হয়েছেন।

প্রবাসে যেতে ইচ্ছুকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে দেশে যাবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। নিজেদের আচরণের মাধ্যমে বিদেশের শ্রমবাজার ধরে রাখতে হবে। কয়েকজনের ভুলের কারণে যেন পুরো দেশ ও সংশ্লিষ্ট পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে হয়রানি ও প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা মানুষকে চাকরির কথা বলে হয়রানি করার চেষ্টা করবেন, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

আরও পড়ুন

আনসার ও ভিডিপির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ বাহিনীর শৃঙ্খলা, কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ তাকে আশাবাদী করেছে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া উপজেলাগুলো চিহ্নিত করে সেখানকার নারী-পুরুষদের যুগোপযোগী প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইনসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

১

শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে : রাষ্ট্রপতি

২

পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

৩

বাংলাদেশ এখন আর সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায়: রাষ্ট্রপতি

৪

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর চিন্তা নেই: বাণিজ্যমন্ত্রী

৫

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন

৬