বগুড়ায় স্তন ক্যান্সার সচেতনতা মাসে সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর ২০২৬ উপলক্ষে বগুড়ায় ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে সচেতনতামূলক র্যালি, সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠানের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ তৌছিফুর রহমান। তিনি স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ব-পরীক্ষা ও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই ভয় বা লজ্জা না করে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বগুড়ার ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আরও পড়ুনক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ তৌছিফুর রহমানের সৌজন্যে এ ক্যাম্পে নারীদের স্তন ক্যান্সার বিষয়ে বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক স্ক্রিনিং সেবা দেওয়া হয়। ক্যাম্পে আগত নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ ও স্ব-পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়।
চিকিৎসক জানান, স্তনে চাকা বা অন্য কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এ রোগ নিরাময়যোগ্য।
মন্তব্য করুন







