রিশাদের সঙ্গে বিগ ব্যাশে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : চলছে বিসিবি’র নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটাররা কোটির বেশি করে পয়েন্ট পেলেও কোটির নিচে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন!
অনেকটা বিস্ময়কর মনে হলেও এর নেপথ্যে আছে অন্য কারণও। ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন। নতুন খবর, বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তুাব পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।
আরও পড়ুনবিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিষয়টি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে। এছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।
মন্তব্য করুন

_medium_1792998040.jpg)
_medium_1792997131.jpg)
_medium_1792991950.jpg)
_medium_1792990915.jpg)

_medium_1792933747.jpg)
_medium_1792998795.jpg)
_medium_1792994268.jpg)
_medium_1792998252.jpg)