স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে জনসাধারণের স্বার্থে মহানগরের ফুলবাড়ী ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার (২৩ অক্টোবর) পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন বগুড়া সদর- ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সংগঠনের সভাপতি আলহাজ অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা ও জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু।
আরও পড়ুনউপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, স্থানীয় ঈদগা মাঠের সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, স্থানীয় ফুলবাড়ি টিলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম আবুল, সুজন’র জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, নাগরিকদের জন্য আমরা’র যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের নির্বাহী সদস্য রাশেদা রানী, দিলরুবা ইয়াছমিন, সুমাইয়া আক্তার সুমি, মাস্টার সাজ্জাদুর রহমান সুজা, আব্দুর রাজ্জাক মাস্টার, আনোয়ার পারভেজ, মতিউর রহমান মতি, তাহেরা জামান লিপি, বুলবুল ইসলাম বাবু, ইসমাইল হোসেন পাতা, আজিজুর রহমান উজ্জল, জিয়াউর রহমান জেপু, সামিউল ইসলাম শামীম, সাব্বির হাসান বেনু, আবু সাইদ, আবু তৌহিদ হাসান, সাখাওয়াত হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা।
মন্তব্য করুন







