ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ০৭:১৬ পিএম

সীতাকুণ্ড উপকূলে ২৫ হাজার মিটার কারেন্ট ও ইলিশ জাল ধ্বংস

সংগৃহীত,সীতাকুণ্ড উপকূলে ২৫ হাজার মিটার কারেন্ট ও ইলিশ জাল ধ্বংস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাট এবং উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন

সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ড উপকূলে ২৫ হাজার মিটার কারেন্ট ও ইলিশ জাল ধ্বংস

১

শুক্রবারে দেশে আসছে রিয়াদে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ   

২

বগুড়ার মাস্টার প্ল্যান তারেক রহমানের মাথায় আছে : আতিকুর রহমান রুমন

৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

৪

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪

৫

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

৬