ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ০৫:২৯ পিএম

ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের

সংগৃহীত,ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের জুকার দ্বীপে একটি ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে সৌদি আরব। এরপর ওই জাহাজ থেকে ১৪ ভারতীয়কে উদ্ধার করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, ওই নৌকাটি বাব এল-মান্দেব প্রণালির কাছে ছিল।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এমন দাবি করে হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, “হুথিরা ভারতীয়দের উদ্ধার করেছে এবং ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবে।”

এছাড়া ভারতীয় জাহাজে সৌদির বিমান হামলার সমালোচনাও করেছেন ইয়াহিয়া। তিনি বলেছেন, “সৌদির শত্রুদের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকিতে ফেলছে। আন্তর্জাতিক মহলকে সৌদির শত্রুদের এ ধরনের দায়িত্বহীন কাজ থেকে থামাতে হবে।”

সৌদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এছাড়া এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয়; অপরজন সৌদির নাগরিক।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে এ হামলায় তারা ড্রোন নাকি মিসাইল ব্যবহার করেছে সেটি জানায় সৌদি কর্তৃপক্ষ। যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের

১

সাজেকে আটকা ৩ হাজার পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন

২

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি

৩

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৪

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

৫

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

৬