ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ১১:১০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম জতি (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল সালাম জতি একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ভুক্তভোগীর বাড়ির পাশে পুকুরপাড়ে প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে অভিযুক্ত আব্দুস সালাম জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সন্ধ্যার পরে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতেই আব্দুস সালাম জতিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

১

লালমনিরহাটে তিস্তাপাড়ের মানুষের দুশ্চিন্তা

২

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা

৩

বগুড়ায় ভেস্তে যাচ্ছে নদী খনন প্রকল্পের সুফল : করতোয়া রেল ব্রিজের কাছে ফেলা হচ্ছে আবর্জনা

৪

নওগাঁর রাণীনগরে নারী উত্ত্যক্ত করায় বাধা দেয়ায় ২ জনকে ছুরিকাঘাত

৫

বগুড়া জেলা জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

৬