ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৬:২৭ পিএম

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার- ১

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার- ১

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর)  সকালে  পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে।  গ্রেফতারকৃত আজিজুল ইসলাম (৩২) মালিদহ গ্রামের ছলিম উদ্দীনের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে শিশুটি নিজ বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করছিল।

এ সময় আজিজুল তার নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে দেন এবং ভুক্তভোগী শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আসামি তাকে ছেড়ে দেয় এবং শিশুটি দৌড়ে বাড়িতে পালিয়ে যায়। পরে শিশুটির মা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

স্থানীয়রা বিষয়টি পাঁচবিবি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার- ১

১

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

২

২৬৩ জনকে নিয়োগ দেবে এমআইএসটি, লাগবে না আবেদন ফি

৩

অফিস কলিগকে চকোলেট দেওয়ার দিন আজ

৪

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়

৫

সিটি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল নারায়ণগঞ্জ

৬