ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৫:১০ পিএম

‘মারাডোনার সঙ্গে মেসিও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

‘মারাডোনার সঙ্গে মেসিও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ তার সাবেক কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনো। আর্জেন্টাইন মহাতারকাকে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন তিনি। মেসির সঙ্গে বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে কাজ করার অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছেন মার্তিনো। খবর : টিওয়াইসি স্পোর্টস।

এমএলএসের ৩০তম সপ্তাহের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ হন মার্তিনো। তার মতে, দিয়েগো মারাদোনার সঙ্গে মেসিও ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। 

মার্তিনো বলেন, ‘আমি নিজে যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং দেখেছি, তার ভিত্তিতে বলতে পারি, মারাদোনার সঙ্গে মেসিও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ 

আরও পড়ুন

মেসির ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে সাবেক এই কোচ আরও বলেন, ‘টানা ২০ বছর ধরে, ভিন্ন ভিন্ন জায়গায় খেলেও সে এমন পারফরম্যান্স উপহার দিয়ে আসছে, যা নিয়ে আমি সব সময় কথা বলেছি। বিশ্বকাপেও আপনারা তা দেখার সুযোগ পেয়েছেন। তার বয়স ৩৯ বছর, অথচ ব্যক্তিগত নৈপুণ্যে সেমিফাইনালের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে সে!’

মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই বলেও মনে করেন মার্তিনো। তার ভাষায়, ‘এরপর আর কিছু বলার প্রয়োজন নেই। ছবিগুলোই সব বলে দেয়। প্রতিটি ম্যাচে আমরা যা দেখি, তা আমাদের অবিরাম বিস্মিত করে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা মটরসে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

১

‘মারাডোনার সঙ্গে মেসিও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

২

পাবনার ভাঙ্গুড়ায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

৩

অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ

৪

ম্যানেজার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অনলাইনে

৫

ঢাকায় নিয়োগ দেবে শপআপ, আবেদন অনলাইনে

৬