ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০২:১৫ পিএম

মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে : ইশরাক

মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে : ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’ যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’

আরও পড়ুন

এর আগে আজ সকালে ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। এসময় তার হাতে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দেখা যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ অবস্থায় রোববার (১৮ অক্টোবর) তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর আজ পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে : ইশরাক

১

‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসনদের’

২

কৌশল বদলে নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু ইরানের

৩

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

মেসির বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বাসিত মেক্সিকান তরুণ

৫

টাইগার শ্রফকে গুলির ঘটনায় গ্রেফতার ৩

৬