ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৭:২৭ পিএম

বগুড়ার বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি

সংগৃহীত,বগুড়ার বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি

স্টাফ রিপোর্টার : প্রকৃতিতে শীত আসতে এখনও অনেক দিন বাকি। তবে শীতের সবজি উঠতে শুরু করেছে বগুড়ার বাজারগুলোতে। সিম, কপি, মূলাসহ বেশিরভাগ আগাম শীতকালীন এসব সবজি বাজারে উত্তাপ ছড়াচ্ছে। এছাড়াও বেশিরভাগ কাঁচাসবজির কেজি ৪০ টাকার ওপর। 

শহরের ফতেহ আলী বাজারসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি সিম ১৬০ টাকা, ফুলকপি ৮০, বাঁধাকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ১২০, কচুরমুখী, ঝিংগা, শশা, ওল ও করলা ৬০ টাকা, পটল, চিচিংগা, পেঁয়াজ ও মিষ্টিকুমড়া ৫০ টাকা, আলু মানভেদে ২৫ থেকে ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১২০ টাকা, ঢেড়স ও মূলা ৪০, আদা ১৬০, রসুন ১২০ থেকে ২০০ টাকা এবং টমাটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানতে চাইলে ফতেহ আলী বাজারে সবজি ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, অনেক দিন আগে থেকেই বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে স্থানীয় হাট-বাজারগুলোতে তুলনামূলক সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ বাড়লে দাম কমতে শুরু করবে। তবে উৎপাদন খরচ বাড়ায় দাম খুব একটা কমবে বলে মনে করছেনা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

শহরের প্রধান এই বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল ৫২ থেকে ৫৫ টাকা, স্বর্ণা ৫২, কাটারিভোগ ৭২ থেকে ৭৫ টাকা, মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৯০ থেকে ৯২ টাকা এবং আতপ চাল মানভেদে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম গত কয়েক মাস ধরেই স্থিতিশীল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাজারে কাটারিভোগ চালের চাহিদা বেশি থাকায় মাঝে মাঝে এই এর দাম উঠানামা করে বলে জানা গেছে।  

আরও পড়ুন

এদিকে বাজারে প্রতি কেজি প্যাকেট আটা ৬০ এবং ময়দা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়ছে ২০৫ টাকা, তিন লিটার ৬২০ এবং পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৯৫০ থেকে হাজার টাকায়। খোলা সয়াবিন তেল এক লিটারের দাম পড়ছে ১৮৭ টাকা পর্যন্ত। চিনির কেজি ১০৮, মসুরের ডাল মানভেদে ৯০ থেকে ১৬০, খেসারি ৯০ এবং মুগ ডালের কেজি পড়ছে ১৮০ টাকা। 

শহরের এই বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৮০ টাকা, আড়াই থেকে তিন কেজি ওজনের কাতল মাছ এ দিন ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বেচা-কেনা হতে দেখা যায়। এছাড়াও পাবদা মাছ আকারভেদে ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০, শিং মাছ ৩৫০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি ৪৬ থেকে ৪৮ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০, ককরেল মুরগি ২৮০ এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। গরুর মাংসের কেজি ৭৫০ এবং খাসির মাংস এ দিন ১১শ’ টাকা বিক্রি হতে দেখা যায়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি

১

শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

২

পুরোনো বই নিলামে বিক্রির ওয়েবসাইট তৈরি করলেন জবি শিক্ষার্থী মারুফ

৩

ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২

৪

স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

৫

ঢাবিতে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিত প্রার্থীদের মানববন্ধন : পুনর্ভুক্তির দাবি

৬