ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৬:৩১ পিএম

নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলে তারেক রহমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারেক রহমান (২৮) বাহেরচর গ্রামের অলিউর রহমানের ছেলে।

দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে রায়পুরা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় । দেশে ফিরেও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বুধবার দিবাগত রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান ছেলের হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। রাত আড়াইটা নাগাদ সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

১

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

আজ খিটখিটে মেজাজ দিবস

৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

৪

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

৫

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬