ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৩:৩৬ পিএম

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮ 

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮ 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের স্কুলে এ ঘটনা ঘটেছে। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। 

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ উদ্ধারকাজ তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। খবর : ডন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮ 

১

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

২

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৩

‘অ/গ্নিসংযোগ করে রাজনৈতিক স্বাধীনতাকে দমিয়ে রাখা যাবে না’

৪

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

৫

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

৬