ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০১:১৯ এএম

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।

আজ বুধবার (১৪ অক্টোবর) নতুন করে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইউসেফ মারে সানা থেকে জানিয়েছেন, সেখানকার আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছে।

গতকাল সানায় যে তেল স্থাপনাতে সৌদি জোট হামলা চালায় সেটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। এরপর পাল্টা হামলা হিসেবে সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, একটি তেল পরিশোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আরামকোর সদরদপ্তরে হামলা চালায় তারা।

হুথিরা যুদ্ধের শুরু থেকে ‘চোখের বদলে চোখ’ নীতি অবলম্বন করে আসছে। সৌদি যখনই তাদের কোনো অবকাঠামোতে হামলা চালায়, তখনই হুথিরা একই ধরনের অবকাঠামোকে টার্গেট করে।

হুথিরা হুমকি দিয়েছে, সৌদিতে তারা এসব মিসাইল ও ড্রোন ছোড়া অব্যাহত রাখবে।

আরও পড়ুন

গতকাল সৌদি যে তেল স্থাপনাতে হামলা চালিয়েছে, সেটির ডিপো আগে থেকেই খালি ছিল বলে দাবি করেছে হুথিরা। তারা দাবি অনুযায়ী, যেহেতু সেখানে তেল ছিল না তাই সৌদি জোটের এ হামলা মূল্যহীন।

সৌদি আরব আজ সকালে হুথিদের একাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার তথ্য জানায়। এরপর তারা আবারও সানায় হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাল্টাপাল্টি এ হামলায় সৌদির ক্ষতি বেশি হচ্ছে। কারণ সানা বিমানবন্দর যুদ্ধের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

১

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

২

সীমান্তে মাদক উদ্ধার অভিযান গিয়ে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক

৩

অমুসলিমদের উৎসবে মুসলমানদের আচরণ যেমন হবে

৪

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ

৫

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬