ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৮:১৭ পিএম

ইনুকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে

ইনুকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১

ইনুকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে

২

ছোট্ট স্বপ্নের আয়োজনে বিশেষ হেলথ ক্যাম্প

৩

বগুড়ায় স্কুলশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

৪

বগুড়ায় জুলাই শহীদের ছবি শুধু ব্যানারেই, বাস্তবে খোঁজ রাখে না কেউ

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

৬