ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:৫৬ পিএম

এবার কলকাতায় ‘এল ক্লাসিকো’

এবার কলকাতায় ‘এল ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক : এবার কলকাতায় আসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় চমক। তিলোত্তমার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। রাজ্য ক্রীড়া দপ্তরের এই বিশাল উদ্যোগে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে রিয়াল-বার্সার বর্তমান মূল দল নয়; শীতের শুরুতে কলকাতার মাঠে প্রদর্শনী ম্যাচে দেখা যাবে দুই ক্লাবের একঝাঁক কিংবদন্তি ফুটবলারকে। যেখানে ম্যাচটির প্রধানতম আকর্ষণ হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে পর্তুগালের সাবেক তারকা লুইস ফিগোর।

বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই এই ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ ঘিরে শুধু স্পেন নয়, উন্মাদনা ছড়ায় পুরো বিশ্বজুড়ে। ভারতে লিজেন্ডদের ‘এল ক্লাসিকো’ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের সাবেক তারকারা; যেখানে রিয়াল ২-০ গোলের জয় তুলে নিয়েছিল। তবে কলকাতার এই রোমাঞ্চকর ম্যাচে উভয় দলের কারা কারা মাঠে নামবেন, সে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। রিয়ালের স্কোয়াডে সাধারণত লুইস ফিগো, ইকের কাসিয়াস, পেপে কিংবা রবার্তো কার্লোসদের মতো মহাতারকাদের খেলতে দেখা যায়। অন্যদিকে বার্সেলোনা লিজেন্ডসের দলে দেখা মিলতে পারে রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলদের মতো সাবেক বিশ্বজয়ীদের।

আরও পড়ুন

বিশ্বজুড়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক লড়াই পেরিয়ে এল ক্লাসিকো এখন ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালদের ব্যাটন ধরে রোমাঞ্চ ছড়াচ্ছে। তবে শীতের আমেজে প্রিয় সব ফুটবল লিজেন্ডদের ঘরের মাঠে সরাসরি খেলতে দেখার সুযোগে উচ্ছ্বসিত গোটা বাংলা তথা ভারতের ফুটবল সমর্থকরা। সাধারণ ফুটবলপ্রেমীদের উন্মাদনার কথা মাথায় রেখে ম্যাচের টিকিটের মূল্য হাতের নাগালের মধ্যেই রাখা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কলকাতায় ‘এল ক্লাসিকো’

১

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি

২

জামালপুরে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

৩

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

৪

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে নৌকাসহ দুই জেলে অপহরণ

৬