ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০২:৫৮ পিএম

আর্মি গলফ ক্লাবে স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর আর্মি গলফ ক্লাবে স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে  ইনার হুইল ক্লাব অফ ইম্পেরিয়া ঢাকা এবং ইনার হুইল ক্লাব অব গ্লাক্সি ঢাকা।  

অনুষ্ঠানে প্রেসিডেন্ট  মমতাজ জাহান  এবং  ডিস্ট্রিক্ট ৩২৮  বাংলাদেশের ডিস্ট্রিক্ট  চেয়ারম্যান  শামীম খন্দকার বলেন, সঠিক সময়ে সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব। এ সময় ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকার সভাপতি মমতাজ জাহান হ্যাপি ক্যান্সারে আক্রান্ত দুস্থ ও অসহায় নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন।

আরও পড়ুন

নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে সচেতনতা বাড়িয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রতিও জোর দেন আলোচকরা। ইনার হুইল ক্লাব অফ ইম্পেরিয়া ঢাকা  সামাজিক বিভিন্ন কল্যানময়  কাজের  মাধমে  রাষ্ট্রের জন্য কাজ করছেন।  আয়োজনে ইনার হুইল ডিসট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার ও ডিস্ট্রিক্ট  ইসি সদস্যরা, আইডব্লিউসি গ্যালাক্সি ঢাকার সভাপতি সালমা পারভীন চুমকিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি গলফ ক্লাবে স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

১

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির

২

বাড়িভাড়া ২১ হাজার টাকা, তবুও অধ্যক্ষের রাত কাটে প্রশাসনিক ভবনে

৩

হরমুজের দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে : ইরান

৪

৩ ঘণ্টা ধরে জ্বলছে ওষুধ কারখানার আগুন, যোগ দিয়েছে বিজিবি ও পুলিশ

৫

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

৬