বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফের।
অন্যদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম।
সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোস্টন চেজ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জোমেল ওয়ারিকান।
ঘোষিত দলে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি উইকেটকিপিং বিভাগেও একাধিক বিকল্প রেখেছে ক্যারিবীয়রা।
আরও পড়ুনআগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
মন্তব্য করুন


_medium_1791886965.jpg)
_medium_1791882539.jpg)
_medium_1791881449.jpg)
_medium_1791880120.jpg)
_medium_1791879741.jpg)

