ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:৫০ পিএম

ইরানের নেতৃত্ব নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

ইরানের নেতৃত্ব নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধ-সংঘাতে ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ‘বাড়াবাড়ি’র কারণে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না যে (ইরানে) কাদের সঙ্গে আমরা কাজ-কারবার করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না। তিনি আরও জানান, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের ভেবে রেখেছিল-তাদের কেউই প্রেসিডেন্ট হতে রাজি হচ্ছেন না।

ট্রাম্প বলেন, সত্যি বলতে, কাদের সাথে আলোচনা করব-তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয় আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। তবে বরাবরের মতো এবারও ট্রাম্প দাবি করেছেন যে, গত প্রায় ৮ মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে এবং নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলো খুইয়েছে। ইরানের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে। 

আরও পড়ুন

উল্লেখ্য, কৌশলগত বৈশ্বিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পারস্য ও ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর লাগাতার হামলার মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুসারে, গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি,পারস্য ও ওমান উপসাগরে কমপক্ষে ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। সূত্র : দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নেতৃত্ব নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

১

সৌদির হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় নেতানিয়াহু, যুবরাজের না

২

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক

৩

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

৫

চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বিশ্বাস করতে চায় না ট্রাম্প

৬