নরসিংদীর মাধবদীতে পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
নরসিংদীর মাধবদীতে পরকীয়া নিয়ে বিরোধের জেরে রেহানা বেগম (৩৮) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় টেক্সটাইল মিলের শ্রমিক জসিম উদ্দিনের সাথে অন্য এক নারীর সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে তাঁদের দুই মেয়ে মক্তবে চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনমাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জসিম উদ্দিনের সাথে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে রেহানা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791884811.jpg)


_medium_1791883572.jpg)

_medium_1791882539.jpg)