ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৩:০১ পিএম

প্রতিবাদে মিছিল ও মানববন্ধন 

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা : অভিযুক্তকে বহিস্কার, মামলার প্রস্তুতি 

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা : অভিযুক্তকে বহিস্কার, মামলার প্রস্তুতি 

শহর প্রতিনিধি : বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের শারীরিক শিক্ষা বিভাগের স্কুল শাখার শিক্ষক আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিয়াম মডেল স্কুলের গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের সামনের মাঠ হয়ে স্কুল ভবনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা আহত শিক্ষক আবু রায়হানকে আঘাতকারী সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শারীরিক শিক্ষা বিভাগের আরেক শিক্ষক আবু সাদাত মো. মোস্তফা কামাল বলেন, কিরণকে শৃঙ্খলাভঙ্গ ও আচরণগত বিষয়ে সাময়িক বহিষ্কার (পাঠদান থেকে বিরত) রাখা হয়েছিল। সে গত বছর চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়ে সপ্তম শ্রেণিতে দ্বিতীয়বার অধ্যয়নরত ছিল। গত সোমাবার সে স্থগিতাদেশ কাটিয়ে প্রথম দিন শ্রেণি কক্ষে আসে। ক্লাসের পরিবেশ বিঘ্ন ঘটানোয় তার নাম বোর্ডে ছিল এবং ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে শিক্ষক রায়হান বিষয়টি জেনে তাকে মৃদু শাসন করে। পরে স্কুল ছুটির পর স্কুলের অদূরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ গেটের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান। এসময় তার ওপর অতর্কিতে হামলা চালায় ওই শিক্ষার্থী। 

আরও পড়ুন

বিয়াম মডেল স্কুল ও কলেজের উপাধ্যক্ষ শফিকা আক্তার বলেন, শিক্ষকের ওপর এই নির্মম হামলায় শিক্ষক সমাজ আতংকিত।  শুধু রায়হান স্যারের ওপর নয় এই হামলা শিক্ষক সমাজের ওপর। আমরা শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কখনও শাসন করি কিন্তু এই ঘটনায় আমরা নিরাপদ বোধ করছি না।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহা. মুস্তাফিজুর রহমান বলেন, হামলাকারী ওই শিক্ষার্থীকে ইতোমধ্যে স্থায়ী ছাড়পত্র প্রদান করা হয়েছে। দেশের প্রচলিত আইনের অধীনেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা : অভিযুক্তকে বহিস্কার, মামলার প্রস্তুতি 

১

৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

২

মাত্র ৩৬ বছর বয়সেই পরপারে জিম্বাবুইয়ান আম্পায়ার

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার : জাহেদ উর রহমান

৪

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা

৫

হরমুজ দিয়ে চলাচলের চেষ্টা, ইরানের হামলায় জাহাজে ভয়াবহ আগুন

৬