ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০১:৩৮ পিএম

৮টি নোবেল পাওয়া উচিত ছিল, অথচ পেলাম না, কী আশ্চর্য : ট্রাম্প

৮টি নোবেল পাওয়া উচিত ছিল, অথচ পেলাম না, কী আশ্চর্য : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের প্রত্যাশিত নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এবার শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য নোবেল পুরস্কার পাওয়া নাভানেথেম নাভি পিল্লাইয়ের কঠোর সমালোচনা করেছেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পিল্লাইয়ের বিষয়ে অবজ্ঞার সুরে ট্রাম্প বলেন, ‘আসলে, আমার জানামতে, ইসরায়েলের প্রতি তার স্পষ্ট বিদ্বেষ ছাড়া তার কথা আর কেউ কখনও শোনেনি। ওই নারী আসলে কী করেছেন, তা আমার জানা নেই।’ ট্রাম্প আবারও নিজের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবং তাই তিনি আটটি নোবেল পাওয়ার যোগ্য; অথচ নাভি পিল্লাই কেবল ইসরায়েলকে ঘৃণা করার কাজই করেছেন।

তিনি বলেন, ‘বাস্তবে, আমার কেবল একটি নয়, বরং ৮টি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। সেই ৮টি যুদ্ধ হলো-কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডা, পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান এবং ইসরায়েল ও হামাস।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ নিরসনের বিষয়টি শান্তি পুরস্কার জয়ের জন্য প্রয়োজনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য হওয়া উচিত ছিল।’ তিনি যেসব দেশকে সহায়তা করেছেন, তাদের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা নোবেল কমিটির কাছে তার পক্ষে সুপারিশপত্র পাঠিয়েছিলেন।

আরও পড়ুন

নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বা দাবিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল। মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের নাম সুপারিশ করার পর, গাজায় শান্তি অর্জনের জন্যও তিনি তার নাম পুনরায় সুপারিশ করতে চান। এ বিষয় তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘অথচ, এত কিছুর পরেও আমি নোবেল শান্তি পুরস্কার পেলাম না। কী আশ্চর্য!’
গত শুক্রবার (৯ অক্টোবর) ট্রুথ সোশ্যালে কয়েক ঘণ্টার ব্যবধানে লেখা দুটি দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি যুদ্ধ প্রতিরোধের কৃতিত্ব নিজের বলে দাবি করেন। এমনকি ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার মাধ্যমেও যুদ্ধ ঠেকিয়েছেন বলে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, ‘ন্যাটো দেশগুলোর জিডিপির ২ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং এর মাধ্যমে আরও শক্তিশালী জোট ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কৃতিত্ব আমারই।’ 

ট্রাম্পের একটি পোস্টে পুরস্কার ঘোষণার খবরের পাশাপাশি নাভি পিল্লাইয়ের ছবিও যুক্ত ছিল। নিজের সম্পর্কে আরও অনেক কথা বলার পর তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র-বিরোধী ও সভ্যতার শত্রু- এমন কিছু উগ্র মতাদর্শী গোষ্ঠীর কারণে নোবেল শান্তি পুরস্কার চিরতরে তার মর্যাদা হারিয়েছে!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮টি নোবেল পাওয়া উচিত ছিল, অথচ পেলাম না, কী আশ্চর্য : ট্রাম্প

১

বার্সা’র রেকর্ড টানা অষ্টম জয়

২

নেত্রকোণা বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশু দুই ভাইয়ের

৩

হাসানের হ্যাটট্রিকে আড়াইশ’র আগেই থামল আফগানিস্তানের ইনিংস

৪

বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয় : হাইকোর্ট

৫

ভিনিসিয়ুসের লাল কার্ড, কষ্টার্জিত জয় রিয়ালের

৬