ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০১:৩৯ পিএম

দিল্লিতে সিজেপি’র বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার

দিল্লিতে সিজেপি’র বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের বিশাল বহর। যন্তর মন্তরের চারপাশে কড়া পাহারা। আকাশে উড়ছে ড্রোন, বিক্ষোভস্থলের প্রতিটি গতিবিধিতে নজরদারি। ভারতের রাজধানী দিল্লিতে তরুণদের নেতৃত্বে একটি বিক্ষোভ ঘিরে নিরাপত্তার এমন আয়োজন, যেন যুদ্ধের প্রস্তুতি!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ আর লাখ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আয়োজন—এসআইআর বাতিলের দাবিতে ডাকা ককরোচ জনতা পার্টি—সিজেপির এই সমাবেশ। যন্তর মন্তরের এই কর্মসূচি ঘিরেই দিল্লিতে কঠোর মোদি সরকার। বিক্ষোভ সামাল দিতে ৩৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে সরকার। বাতিল করা হয়েছে ২৪৫টি ট্রেন, বন্ধ রাখা হয়েছে ৪৫টি মেট্রো স্টেশন। ৩০টি স্থানে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত দিল্লির কেন্দ্রীয় অংশের নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, প্রতিবাদ ঠেকাতে সাধারণ মানুষের চলাচল ও যোগাযোগব্যবস্থায় বাধা তৈরি করা হচ্ছে। শুধু সমাবেশ ঠেকানোর পদক্ষেপই নয়, পুলিশ চালাচ্ছে গণগ্রেপ্তার। বাস-ট্রেন থেকে তুলে নিয়ে যাচ্ছে নানা বয়সী মানুষকে। এরই মধ্যে তুলে নিয়ে গেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্রুব রাঠিকে। আটক করা হয়েছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও। তারা এখন কোথায়, তারও কোনো হদিস নেই। আটকের আগে সরকারের তীব্র সমালোচনা করেন অভিজিৎ।

আরও পড়ুন

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, দেশের প্রধানমন্ত্রী দেশের তরুণ ও সাধারণ মানুষকে এত ভয় পাচ্ছেন কেন? ট্রেন চলাচল বন্ধ করার কী প্রয়োজন ছিল? মেট্রো চলাচল বন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন, সড়ক অবরুদ্ধ—নিজ দেশের মানুষের বিরুদ্ধেই কি যুদ্ধ করতে চান নরেন্দ্র মোদি ও অমিত শাহ? আটক বা গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও আন্দোলন চালিয়ে যেতে অনড় সিজেপি প্রতিষ্ঠাতা। আটকের আগে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র রক্ষার দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সিজেপি’র বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার

১

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা গুলি বিজিবি’র

২

রাশিয়ার কাছ থেকেই ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ জেলেনস্কি

৩

মাঠে ফিরেই ৯৮০তম গোল রোনালদোর

৪

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সুমন

৫

আবুধাবি টেস্টে ৩৪৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

৬