ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৭:০০ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সক্ষমতা বৃদ্ধিতে চুক্তি হয়েছে, দেশবিক্রির যে অভিযোগ, তা পুরোপুরি অমূলক। এই চুক্তির কারণে বন্দরের কেউ চাকরিচ্যুত হবেন না। এই চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কখনো কখনো দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবারও সেই অবস্থান ফিরে পেয়েছে।

আরও পড়ুন

এ সময় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আবারও বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়, এটি আমাদের গর্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

১

রংপুরের কাউনিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

২

দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

৩

৬৯ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, এসএসসি পাসে আবেদন

৪

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুরে অ-অর্থনৈতিক খাতে ক্ষতি উপেক্ষিত

৫

মিনিস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় চাকরির সুযোগ

৬