ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পিএম

বগুড়া মহানগরের বেলাইলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া মহানগরের বেলাইলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের ছোট বেলাইলের ঈদগাহের পাশের ধানক্ষেত থেকে সাজ্জাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে খবর পেয়ে শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে আজ সকালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

জানা গেছে, আজ সকালে ছোট বেলাইলের ধানক্ষেতে একটি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের পর  সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা মর্গে এসে মৃতদেহটি সাজ্জাদ হোসেনের বলে শনাক্ত করেন।  

আরও পড়ুন

মৃত সাজ্জাদ হোসেনের জামাই জাহিদুর রহমানের জানান, মরদেহটি তার শ্বশুরের। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া মন্ডলপাড়া গ্রামে। তিনি পেশায় ট্রাকের সহকারী ছিলেন।  শৌখিন মাছ শিকারী তার শ্বশুর গত রাতে মাছ শিকারে বের হন। বাড়ি থেকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বের হয়েছিলেন বলে জানান তিনি। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, লাশটির ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

১

একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

২

পঞ্চগড় সীমান্তে সাতজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ভারতে ফেরত

৩

শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

দেশের হয়ে আবারও মাঠে নামতে চান রোনালদো

৫

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসরদের নাশকতার চেষ্টা : রিজভী

৬