ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ১০:২৭ পিএম

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরীর পূর্ব বোথলাপাড়া এলাকা থেকে ৫০ কেজি ওজনের কালো পাথরের খন্ডাংশসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ এবং ৫১ বিজিবি, রংপুর ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল। গত সোমবার রাতে যৌথ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃত দুইজন হলো- রংপুর মহানগরের কোতয়ালী থানার পূর্ব বোথলা পাড়া এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে মো. এনামুল হোসেন(৬০) এবং তাজহাট থানাধীন কারুল গুটলা এলাকার মৃত ইনতাজ আলী প্রামাণিকের ছেলে মো. মজিবর রহমান(৫৭)।

এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩ ও ৫১-বিজিবি, রংপুর ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল গত সোমবার রাতে মহানগরীর কোতয়ালী থানার পূর্ব বোথলাপাড়া এলাকার এনামুল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে থেকে ৫০ কেজি ওজনের দুইটি কালো পাথরের খ-াংশ উদ্ধার করে।

আরও পড়ুন

এসময় এনামুল হোসেনসহ অপর চোরাকারবারি মো. মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। এসআরবি বাদি হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

১

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জেল-জরিমানা

২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

৩

বগুড়ায় শতাধিক বছরের এডওয়ার্ড পার্কের মুক্ত বাতাসে হাঁটতে বিব্রতবোধ করেন প্রবীণরা

৪

রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

৫

জয়পুরহাটের আক্কেলপুরে হাসিল নিয়ে বিরোধ, কৃষককে মারধরের ঘটনায় হাট অফিস ঘেরাও

৬