বগুড়ায় মাদক কারবারি ভাই-বোনকে এক বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক কারবারি ভাই-বোনকে গ্রেফতার করে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, ডিএনসি সদস্যদের সহযোগিতায় আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহানগরের বৃন্দাবন মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঅভিযানকালে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বৃন্দাবন মধ্যপাড়ার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মো. রিমন হাসান (৩৪) ও তার বোন রিমা খাতুন (৩২)। কারাদন্ড দেয়ার পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







