ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৮:১৯ পিএম

বগুড়ায় মুসলিম বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মুসলিম বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে ‘মুসলিম বেকারী’ বেকারীর কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর)  সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে ওই বেকারির কারখানায় নানা অনিয়ম ধরা পড়ে।

আরও পড়ুন

এর মধ্যে রয়েছে- অস্বাস্থ্যকর পরিবেশে ফ্লোরে (মাটিতে) রেখে পাউরুটি তৈরি, কারখানায় পচা ও ভাঙা ডিম ব্যবহার, বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও লোগো ব্যবহার, কোনো ধরনের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই বিস্কুট ও কেক বাজারজাত করা এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক

১

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা

২

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফেরানোর উদ্যোগ বাদ দিল আইসিসি

৩

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪

বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার গহনা কিনে পালিয়ে গেল প্রতারক

৫

জন্মদিনে ‘অকারণ’-এ হিমি

৬